শনিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, রবিবার ৫০হাজার মহিলারা পা মেলাবেন নেত্রীকে অনুসরণ করে শিলিগুড়ির রাজ পথে, থাকতে পারেন প্রার্থীরাও
দি নিউজ লায়ন, দলনেত্রীর আগমনে চূড়ান্ত প্রস্তুতি শিলিগুড়ি শহরে। ৫০হাজার মহিলারা পা মেলাবেন নেত্রীকে অনুসরণ করে।শহর থেকে গ্রাম মহিলাদের কাছে দিদি হিসেবেই পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মহিলাদের কাছে বাম আমল থেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একমাত্র জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতো মহিলাদের জীবনের প্রভাব ফেলতে পারেনি কোনো রাজনৈতিক দলই। সেখানে এই প্রথম শুধুমাত্র মহিলা তৃনমূলের ব্যানারে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে প্রচারে নামবেন নেত্রী। শনিবার শিলিগুড়িতে আসতে চলেছেন তার প্রথম নির্বাচনী প্রচারে।
৭ই মার্চ শিলিগুড়ি মাল্লাগুড়ি থেকে হাসমিচক পর্যন্ত মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল সুপ্রিমোর পদযাত্রা ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে তৃণমূলের জেলা নেতৃত্বরা। জানা গিয়েছে পদযাত্রার আগে মাল্লাগুড়িতে ছোট পরিসরের মঞ্চে কিছুক্ষণ বক্তব্য রাখতে পারেন তৃনমূল সুপ্রিমো। সেক্ষেত্রে মাল্লাগুড়িতে একটি মঞ্চ বাধাইয়ের কাজ চলছে জোড় কদমে।
শুক্রবার আগেভাগে দলনেত্রীর সভাস্থল আগে ভাগে খতিয়ে দেখতে কলকাতা থেকে বাগডোগড়া বিমানবন্দরে নেমে সভাস্থল থেকে পদযাত্রার রুট খতিয়ে দেখেন তৃনমূল মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দার্জিলিং জেলা তৃনমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমাদের ৫০হাজার মহিলাদের নিয়ে পদযাত্রার টার্গেট ছিল। কিন্তু
দিদির কথা শুনে শিলিগুড়ি মহকুমা চার ব্লক ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভা থেকে আরও কয়েক হাজার মহিলারা পদযাত্রায় সামিল হওয়ার কথা জানিয়েছেন। রবিবার উইমেন্স ডেতে শিলিগুড়ির রাজপথে দিদির সঙ্গে মহিলা জোয়ারের সাক্ষী হবে দেখবে শহর। বক্তব্যে জন্য মঞ্চ তৈরি রাখা হয়েছ তবে তা শনিবার বিকেলে নেত্রী আসার পরই জানা সম্ভব হবে তিনি মন্তব্য রাখবেন কিনা মঞ্চে। দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার বলেন জননেত্রীর বক্তব্যের জন্য তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ।

Post a Comment